বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ ইং ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লক্ষ্মীপুরে স্ত্রীর স্বীকৃতি চাইতে এসে অগ্নিদগ্ধ তরুণী, আটক দুই

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরে স্ত্রীর স্বীকৃতি চাইতে এসে অগ্নিদগ্ধ হয়েছেন চট্টগ্রামের এক যুবতী শাহেনুর আক্তার। আশঙ্কাজনক অবস্থায় রোববার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

দগ্ধ শাহেনুরের অভিযোগ, স্ত্রীর স্বীকৃতি না দিয়ে সালাহউদ্দিন (ভিকটিমের দাবিকৃত স্বামী) তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।রোববার বিকেলে কমলনগর উপজেলার চরফলকন আয়ুবনগর গ্রামে সালাহউদ্দিনের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। দগ্ধ শাহেনুর চট্টগামের রাউজান উপজেলার নতুনহাট এলাকার সোনাগাজী গ্রামের জাফর আলমের মেয়ে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, দগ্ধ ওই নারীকে পুলিশের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহেনুর চট্টগ্রাম থেকে স্ত্রীর দাবি নিয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন আয়ুবনগরের মহর আলীর ছেলে রিকশাচালক সালাহ উদ্দিনের কাছে আসেন।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল থেকে স্ত্রীর স্বীকৃতি চেয়ে জনে জনে ঘুরে ফেরেন শাহেনুর। তার দাবি মুঠোফোনে সম্পর্ক ও দেড় বছর আগে চট্টগ্রামে তাদের বিয়ে হয়। পরে শাহেনুর জানতে পারেন, সালাহ উদ্দিন বিবাহিত। তার স্ত্রী ও দুই সন্তান আছে। রোববার (২১ এপ্রিল) বিকেলে ওই যুবতী সালাহ উদ্দিনের বাড়ি গেলে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সে ওই বাড়ি থেকে বের হয়ে যান। এরপর স্থানীয় ইউপি সদস্যের কাছে গেলে বিয়ের কাগজপত্র নিয়ে আসতে বলেন। এসময় বিয়ের কাগজপত্র আনতে যান শাহেনুর। বিয়ের কাগজপত্র আনতে যাওয়ার সময় সালাহ উদ্দিনের বাড়ির অদূরে অগ্নিদগ্ধ হন শাহেনুর।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে করইতলা হাসপাতালে ও পরে সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সফিউজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুজ্জামান।সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ শাহিনুর আক্তার সাংবাদিকদের জানান, তার স্বামী সালাহ উদ্দিনের কাছে এলে স্বীকৃতি না দিয়ে উল্টো তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। মুঠোফোনে সম্পর্কের জের ধরে দেড় বছর আগে সালাহ উদ্দিনের সঙ্গে তার বিয়ে হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, শাহেনুরের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, যুবতীর অগ্নিদগ্ধের কারণ ও অভিযুক্ত সালাহ উদ্দিনকে খুঁজছে পুলিশ। দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০