সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

শ্রীলঙ্কায় আরো হামলার ষড়যন্ত্র করছে সন্ত্রাসীরা : যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :

রোববার (২১ এপ্রিল) ইস্টার সানডের পরবের মধ্যে দুই দফায় তিনটি গির্জা ও চারটি হোটেলসহ আট জায়গায় বোমা হামলা চালিয়ে ২৯০ জনকে হত্যা এবং আরও প্রায় ৫০০ মানুষকে আহত করার পরও ফের দেশটিতে আরো হামলার ষড়যন্ত্র করছে সন্ত্রাসী গোষ্ঠীরা, এমন সতর্কবাণী দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, গতকাল (২১ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তরের জারিকৃত ভ্রমণবিষয়ক সংশোধিত এক সতর্কবার্তায় বলা হয়, “সন্ত্রাসীরা সামান্য সতর্কতা বা কোনো ধরনের সতর্কতা ছাড়াই হামলা চালাতে পারে।”

সতর্কবার্তায় আরও বলা হয়, “হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে পর্যটন স্থান, পরিবহনের কেন্দ্রস্থল, বিপণিবিতান, হোটেল, উপাসনালয়, বিমানবন্দর ও অন্যান্য জনবহুল স্থান।”

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটির তিনটি গির্জা ও চারটি বিলাসবহুল হোটেলে হামলা হওয়ার পর এখনো কেউ এর দায় স্বীকার না করায় তা রহস্যাবৃতই রয়ে আছে। তবে কারো কারো ধারণা- এই হামলার মধ্য দিয়ে শ্রীলঙ্কায় জাতিগত সংঘাত আবার চাঙ্গা হয়ে উঠতে পারে। এ ঘটনার পর দেশটির পুলিশ ২৪ জনকে গ্রেপ্তার করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031