সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কমলনগরে কেরোসিনের আগুনে তরুণী হত্যার ঘটনায় মামলা, আটক ৪

প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর) :

লক্ষ্মীপুরে স্ত্রীর স্বীকৃতি চাইতে এসে গায়ে কেরোসিন ঢেলে শাহিনূর আক্তারকে হত্যার ঘটনায় মামলা করেছেন নিহতের পিতা জাফর উদ্দিন।

গত সোমবার (২২ এপ্রিল) রাতে চট্টগ্রামের রাউজান থেকে লক্ষ্মীপুরের কমলনগর থানায় এসে নিহত শাহিনূর আক্তারের স্বামী সালাউদ্দিনকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন তিনি। এতে এজাহার নামীয় ৫ জনসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামি করা হয়েছে।

তবে ঘাতক স্বামী সালাহউদ্দিনকে এখনও গ্রেপ্তার করতে না পারলেও জিজ্ঞাসাবাদের জন্য ইউপি মেম্বার মোহাম্মদ হাফিজ, গ্রাম পুলিশ আবু তাহের, সালাউদ্দিনের ভাই আলাউদ্দিন ও আব্দুর রহমানসহ ৪ জনকে আটক করা হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, অগ্নিদগ্ধের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। সালাউদ্দিনকে গ্রেপ্তার ও ঘটনার রহস্য উৎঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930