সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

হাটহাজারীতে রেলসেতু ভেঙ্গে খালে ওয়াগন, ছড়াচ্ছে তেল

আকাশবার্তা ডেস্ক :

সোমবার বিকেলে (২৯ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় রেলসেতু ভেঙ্গে তেলবাহী ট্যাংকার খালেপড়ে গেছে। উপজেলার এগার মাইল এলাকার কাছে পূর্ব মধ্যম দেওয়ান নগরে ওই দুর্ঘটনার পর খালের পানিতে তেল ছড়ানো বন্ধে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস কাজ করছে। যে ব্রিজটি ভেঙ্গেছে সেটি মরাখাল নামে স্থানীয়দের কাছে পরিচিত। ওয়াগন থেকে তেল বের হয়ে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, “তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হলে সেতু ভেঙ্গে পড়ে যায়। এর মধ্যে একটি ওয়াগন থেকে ফার্নেস ওয়েল খালে ছড়িয়ে পড়ছে।”

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, “হাটহাজারী ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য চট্টগ্রাম থেকে ফার্নেস অয়েল ভর্তি আটটি ওয়াগন নিয়ে যাচ্ছিল ট্রেনটি। “এর মধ্যে তিনটি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায় ও দুইটি সেতুর পাশে কাত হয়ে পড়ে।” ওয়াগনগুলোর প্রতিটির ধারণ ক্ষমতা প্রতিটি সাড়ে ২৪ টন করে। দুর্ঘটনার পরপরই চট্টগ্রাম থেকে রিলিফ ট্রেন হাটহাজারীর উদ্দেশ্যে রওনা হয়েছে।

এর আগে ২০১৫ সালের ১৯ জুন ও ২০১৩ সালের ৩১ জুলাই দোহাজারী বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস অয়েল নিয়ে যাওয়ার সময় বোয়ালখালী উপজেলার খিতাপচড় ও কালুরঘাটে দুইটি ট্রেন লাইনচ্যুত হয়। সেসময় কর্ণফুলী নদীসহ আশপাশের এলাকায় বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়েছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930