সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ট্রেনে ঠাঁই নেই, ঘরমুখো মানুষের স্রোত

আকাশবার্তা ডেস্ক :

আর ক’দিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সেই উৎসব উদযাপন করতে আপন নীড়ে ফিরতে কর্মব্যস্ত নগরী ঢাকা ছাড়তে শুরু করেছেন কোটি মানুষ। ট্রেনের ভেতরে ঠাঁই নেই, ঘরমুখো মানুষের স্রোত এখন কমলাপুরে। 

শুক্রবার (৩১ মে) ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনের ছাদে সেই পুরনো দৃশ্যের দেখা মিললো না। তুলনামূলক মানুষ কম থাকায় ছাদে মানুষের ভিড় নেই, এমনটাই জানিয়েছেন স্টেশনের কর্মকর্তারা। 
 
ঈদ উপলক্ষে শুক্রবার সকাল থেকে রেলওয়ের যাত্রী সেবা শুরু হয়েছে। যারা ২২ মে প্রথম দিন আগাম টিকিট কেটেছেন, তারাই শুক্রবার বিভিন্ন গন্তব্যে যাত্রা করছেন। 

ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার আগে সোমবার (৩ জুন) একদিন কর্মদিবস। শুক্র ও শনিবার (৩১ মে ও ১ জুন) সাপ্তাহিক ছুটি এবং রোববার (২ জুন) পবিত্র শবে কদরের ছুটি। 

ফলে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের অনেকেই এক দিনের ছুটি নিয়ে শুক্রবার ঢাকা ছাড়ছেন। এতে আগেভাগে ফাঁকা হতে চললো বিশ্বের সবচেয়ে এই ঘনবসতি শহর। 

শুক্রবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, রেলস্টেশনের প্লাটফর্মেও লাখো মানুষের ভিড়। ট্রেনে উঠতে হিমশিম খেতে হচ্ছে ঘরমুখো মানুষকে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের ট্রেনে উঠাতে বেগ পোহাতে হচ্ছে। 

শুক্রবার সকালে সবক’টি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরি করে গন্তব্যে ছেড়ে গেছে। 

ট্রেনে উঠতে পেরে বেশ খুশি ষাটোর্ধ আব্দুল লতিফ। কর্মজীবী ছেলের সঙ্গে ঢাকায় থাকেন এই বাবা। বছর পরে গ্রামের বাড়ি দিনাজপুর যাচ্ছেন, তাই আব্দুল লতিফের চোখে-মুখে হাসি। তার ছেলে শফিকুল ইসলাম বলেন, গত কোরবানির ঈদে বাড়ি গিয়েছিলাম। স্বজনের সঙ্গে ঈদ করা অন্যরকম আনন্দের। তাই আবার বছর ঘুরে বাড়ি যাওয়া হচ্ছে। বাড়ি যাচ্ছেন, তাই তার বাবা ও মেয়েটি বেশ খুশি বলেও জানান। 

শুধু আব্দুল লতিফই নন, এমন লাখো মানুষ আনন্দ-হাসি নিয়ে বাড়ি ফিরছেন। নিরাপদে বাড়ি ফিরে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারলেই তাদের সেই হাসি-আনন্দ স্বার্থক হবে।  

রেলওয়ের কর্মকর্তারা জানান, শুক্রবার কমলাপুর রেলস্টেশনে থেকে ছেড়ে যাবে নির্ধারিত ৩৩টি আন্তঃনগর ট্রেন। 

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বাংলানিউজকে বলেন, কিছুটা বিলম্ব হলেও মোটামুটি ঠিক সময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930