বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ ইং ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত

আকাশবার্তা ডেস্ক :

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন রোহিঙ্গা নিহত হয়েছেন।বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার ল্যাদা ক্যাম্পের পেছনের পাহাড়ের নিচে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন টেকনাফের ল্যাদা ক্যাম্পের আজিজুর রহমানের ছেলে হামিদ (২২), উখিয়ার থাইংখালী ক্যাম্প-১৩ এর নুর মোহাম্মদের ছেলে সামশুল আলম (৩৪) ও একই ক্যাম্পের মুক্তার আহমেদের ছেলে নুরুল আলম (২৩)।

বন্দুকযুদ্ধে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। তারা হলেন কনস্টেবল সৈকত বড়ুয়া, আরশেদুল ও সেকান্দর।পুলিশের দাবি ঘটনাস্থল থেকে তিনটি এলজি বন্দুক, আট রাউন্ড কার্তুজ ও ১১ রাউন্ড খোসা উদ্ধার করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, কিছুদিন আগে ল্যাদা গ্রাম থেকে এক শিশুকে অপহরণ করা হয়। পরে শিশুটির পরিবারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা।

এ সময় পুলিশের অভিযানের ফলে শিশুটিকে ফেরত দিতে বাধ্য হয় অপহরণকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সেই অপহরণকারীদের আটক করতে ল্যাদা ক্যাম্পের পেছনের পাহাড়ের নিচে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

সূত্র : আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০