সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে অতিরিক্ত ভাড়া নেয়ায় ৩টি পরিবহন সার্ভিসের জরিমানা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে বিভিন্ন বাসে ঈদ ঘিরে অতিরিক্ত ভাড়া হাতিয়ে নেওয়ার অভিযোগে পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন। এ সময় প্রায় শতাধিক যাত্রীর কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খবিরুল আহসান, নাজমুল হাসান, নওশের ইবনে হালিম, ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের একটি সূত্র জানায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে লক্ষ্মীপুরে ঈদকে ঘিরে ঢাকা-চট্টগ্রামসহ দূর পাল্লার বাস সমূহে যাত্রীদের কাজ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় সংবাদ প্রকাশিত হয়। এরপরই নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল হাসান ও নওশের ইবনে হালিম বুধবার দুপুরে লক্ষ্মীপুর শহরের মাদাম এলাকায় ঢাকা-রায়পুর মহাসড়কের উপর অভিযান চালিয়ে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস, ইকোনো, জোনাকী পরিবহনকে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করে। এসময় ওইসব পরিবহনে থাকা যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়।

এছাড়া পৃথক অভিযানে মঙ্গলবার বিকালে শহরের বাস টার্মিনাল এলাকায় সহকারী কমিশনার (এনডিসি) খবিরুল আহসান অতিরিক্ত ভাড়া হাতিয়ে নেওয়ায় রয়েল পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট খবিরুল আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। তিনি এ ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930