বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

শিক্ষক নিয়োগ : পরীক্ষা বাতিলের দাবিতে কাল সারাদেশে মানববন্ধন

আকাশবার্তা ডেস্ক :

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের প্রাতবাদ ও পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

আগামীকাল (১৬ জুন) দুপুর ১২টায় দেশের প্রতিটি কলেজ, বিশ্ববিদ্যালয় এবং জেলা শহরে এ কর্মসূচি পালন করবে তারা।

শনিবার (১৫ জুন) বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আন মানুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ও ৩১ মে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়ােগ পরীক্ষায় ব্যাপক আকারে প্রশ্নফাঁসের খবর আসে বিভিন্ন গণমাধ্যমে। প্রশ্নফাঁসের সাথে জড়িত থাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতােপূর্বে পটুয়াখালীতে ৪৫ জনসহ অন্যান্য জায়গায় বেশ কয়েকজনকে আটক করার ফলে প্রশ্নফাঁসের ঘটনার সত্যতা প্রতীয়মান হয়।

কিন্তু পরিতাপের বিষয় হলো ফাঁস হওয়া প্রশ্নের পরীক্ষা বাতিল করা হবে কি না বা পরবর্তী করণীয় কি হবে সে সম্পর্কে কর্তৃপক্ষকে ২৩ দিন অতিবাহিত হওয়ার পরেও কোন সিদ্ধান্ত নিতে দেখা যায়নি। এই ফাঁস হওয়া প্রশ্নের পরীক্ষাকে বৈধ হিসাবে মেনে নেওয়াকে নৈতিকতার চরম অবক্ষয় বলে চাকরি প্রার্থীরা মনে করে।

বিজ্ঞাপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এমন অবস্থাকে কখনােই সমর্থন করে না। ঝংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করে পুনরায় সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার দাবি জানায়।

পাশাপাশি প্রশ্নফাঁস জালিয়াতির সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১