সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

উত্তর জয়পুর ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদরের ৯নং উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের শূন্য হওয়া চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকালে এই তফসিল ঘোষণা করা হয়। জেলা নির্বাচন অফিসার সাদেক খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ জুলাই ভোট গ্রহণ, ৩০ জুন মনোয়নপত্র দাখিল ও ৯ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উত্তর জয়পুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হন। এতে চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় পুনরায় এই পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ দিকে উত্তর জয়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আসন্ন উপ-নির্বাচন নিয়ে বিএনপিতে তেমন দৌড়-ঝাপ না থাকলেও সরকারি দল আওয়ামীলীগ থেকে অন্তত অর্ধডজন নেতা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে প্রচার-প্রচারণাসহ দলীয় নেতাদের কাছে ধর্ণা দিচ্ছেন। এরমধ্যে অন্যতম হচ্ছেন-সদর উপজেলা (পূর্ব) যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমু। অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরাও দলীয় মনোনয়ন পেতে দৌড়-ঝাপ চালিয়ে যাচ্ছেন।

আমির হোসেন আমু বলেন, দলীয় মনোনয়ন পেলে এবং সুষ্ঠু সুন্দর নির্বাচন হলে আমি নিশ্চিত বিজয়ী হবো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930