সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

গুলিবিদ্ধ হয়ে নিহত ইথিওপিয়ার সেনা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক :

ইথিওপিয়ায় সামরিক বাহিনীর প্রধান সিয়ারে মেকননেন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ। খবর বিবিসি, আল-জাজিরার।

উত্তরাঞ্চলীয় আমহারা অঞ্চলে অস্থিরতার পর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

২০১৮ সালের এপ্রিলেহিলিমারীম দেশ লেগনের পদত্যাগের পর সাবেক সেনা কর্মকর্তা আবি ক্ষমতায় আসেন। তখন থেকেই দেশটির রাজনৈতিক হালচালে বড় ধরনের পরিবর্তন আসে।

আবি সরকার শত শত রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে থাকেন। একই সঙ্গে নিষিদ্ধ কিছু ওয়েবসাইট খুলে দেন।

রবিবার সামরিক পোষাক পরিহিত প্রধানমন্ত্রী আবি রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে দেশবাসীকে জানান, আমহারা অঞ্চলের রাজধানী বাহির দারে এক হামলার ঘটনায় বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন।

তিনি বলেন, একদল ‘ভাড়াটে সেনা’ সেনাবাহিনীর প্রধান জেনারেল সিয়ারে মেকননেনের ওপর হামলা চালায়।

আমহারার ক্ষমতাসীন দল এ সহিংসতার জন্য সাবেক নিরাপত্তা প্রধানকে দায়ী করেছেন। আবি ক্ষমতায় আসার পর সাবেক এই নিরাপত্তা প্রধান কারাগার থেকে ছাড়া পেয়েছিলেন।

  |

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031