মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

চার ব্যাটসম্যান হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। আফগান স্পিনার মুজিব উর রহমানের বল সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। এখন পর্যন্ত বাংলাদেশের টপ অর্ডারের ৩ ব্যাটসম্যান তার শিকার হয়ে ফিরেছেন। সর্বশেষ তার শিকার সৌম্য সরকার।

ইনিংসের ৩২তম ওভারের শেষ বলে মুজিব এলবির ফাঁদে ফেলেন সৌম্য সরকারকে। রিভিউ নিয়ে বাঁচতে পারেননি ১০ বলে ৩ রান করা সৌম্য সরকার। দলীয় ১৫১ রানের মাথায় বাংলাদেশ চতুর্থ উইকেট হারায়।

ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে বিদায় নেন লিটন দাস। মুজিব উর রহমানের বলে শর্ট কাভারে হাশমতউল্লাহ শহিদির তালুতে বন্দি হন লিটন। মাঠের আম্পায়ার আউটের সফট সিগন্যাল দিয়ে তৃতীয় আম্পায়ারের কাছে পাঠান।

টিভি রিপ্লে দেখে থার্ড আম্পায়ার পাকিস্তানের আলিম দার লিটনকে আউট বলে ঘোষণা করেন। যদিও আউটটি নিয়ে যথেষ্টই বিতর্কের সৃষ্টি হয়। বিদায়ের আগে ১৭ বলে দুই বাউন্ডারিতে ১৬ রান করেন লিটন। বাংলাদেশ দলীয় ২৩ রানের মাথায় প্রথম উইকেট হারায়।

ইনিংসের ১৭তম ওভারের শেষ বলে তামিমকে বোল্ড করে ফিরিয়ে দেন মোহাম্মদ নবী। দলীয় ৮২ রানের মাথায় বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারায়। তামিম বিদায়ের আগে করেন ৩৬ রান। তার ৫৩ বলের ইনিংসে ছিল চারটি বাউন্ডারি। ১৮তম ওভারের প্রথম বলে সাকিবকে এলবির ফাঁদে ফেলেন রশিদ খান। বাংলাদেশ রিভিউ নিলে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত থেকে বেঁচে যান সাকিব।

ব্যক্তিগত ২৩ রানে সাকিব আবারো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠেন। আর ব্যক্তিগত ৩৫ রান করে সাকিব ১৯তম ক্রিকেটার হিসেবে বিশ্বমঞ্চে এক হাজার রান করেন। ইনিংসের ৩০তম ওভারে মুজিব উর রহমানের বলে এলবির ফাঁদে পড়েন সাকিব। তার আগে চলতি বিশ্বকাপে তিনটি ফিফটি আর দুটি সেঞ্চুরির ইনিংস খেলেন। ৬৯ বলে এক বাউন্ডারিতে করেন ৫১ রান। দলীয় ১৪৩ রানের মাথায় বাংলাদেশ তৃতীয় উইকেট হারায়।

ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা জয় দিয়ে। দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে শুভ সূচনা হয় টাইগারদের। তবে এরপর দুই ম্যাচেই হেরে বসে। আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

নিজেদের পঞ্চম ম্যাচেই উইন্ডিজকে সর্বোচ্চ ৩২২ রান তাড়া করে হারিয়েছে টাইগাররা। আর অজিদের বিপক্ষে লড়াকু হারেও প্রশংসিত হয়েছে। ছয় ম্যাচ শেষে বাংলাদেশের মোট পয়েন্ট ৫ ম্যাচ। অন্যদিকে নিজেদের ছয় ম্যাচের ছয়টিতেই হার আফগানদের।

অবস্থানও করছে পয়েন্ট টেবিলের একদম তলানিতে। স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে হয়েছে টাইগারদের। কিউইদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে টাইগাররা হেরেছে মাত্র ২ উইকেটে আর ইংলিশদের বিপক্ষে ১০৬ রানের বিশাল পরাজয়। আর শেষ ম্যাচে অজিদের বিপক্ষে লড়াকু হার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০