রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

এবার ঠাকুরগাঁও‌য়ে নার্স‌কে কু‌পি‌য়ে হত্যা

আকাশবার্তা ডেস্ক :

বরগুনায় স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রকাশ্যে স্বামী রিফাতকে কুপিয়ে হত্যার পর এবার ঠাকুরগাঁওয়ে বখাটের ছুরিকাঘাতে এক নার্সের মৃত্যু হয়েছে। বখাটের ছুরিকাঘাতে সাতদিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মারা গেলেন নার্স তানজিনা আক্তার (২০)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তানজিনা আক্তার শহরের গ্রামীণ চক্ষু হাসপাতালের নার্স ও সালন্দর ইউনিয়নের মাদরাসাপাড়া গ্রামের হামিদ আলীর মেয়ে।

গত ২০ জুন (বৃহস্পতিবার) ঠাকুরগাঁও শহরের মাদরাসাপাড়া এলাকায় জীবন নামে এক বখাটের ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হন তানজিনা আক্তার। ওই দিন সকাল সাড়ে ৮টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে রাস্তায় ওঁৎ পেতে থাকা বখাটে জীবন গতিরোধ করে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তানজিনার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে জীবন পালিয়ে যায়। পরে এলাকাবাসী জীবনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

তানজিনার বাবা হামিদ আলী অভিযোগ করে বলেন, জীবন প্রতিদিন এলাকার বিভিন্ন মেয়েদের উক্ত্যক্ত করতো। আমার মেয়ে অন্যায় সহ্য করতে না পেরে উক্ত্যক্তকারী জীবনকে শাসন করে। এরই জেরে জীবন আমার মেয়েকে ছুরিকাঘাত করে।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ঘটনার দিন তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত জীবনকে আটক করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০