সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সরকার আইন-শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ : ফখরুল

আকাশবার্তা ডেস্ক :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বরগুনায় কুপিয়ে হত্যার মতো ঘটনা দেশে প্রতিনিয়ত ঘটছে। এগুলোর বিচার হচ্ছে না।

শুক্রবার (২৮ জুন) বগুড়া-৬ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত জি এম সিরাজকে নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রতিদিন পরিস্থিতি খারাপ থেকে খারপতর হচ্ছে। এর পরও যদি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলেন তারা (সরকারের নেতারা) তাহলে বুঝতে হবে তারা সব কিছুকে আড়াল করতে চাইছেন। এই ঘটনা প্রমাণ করে সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

বিশ্বজিৎ হত্যার সাথে বরগুনার কোনো যোগসূত্র দেখছেন কিনা সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, অবশ্যই যোগসূত্র পাওয়া যাবে। যখন কোনো অপরাধী দলীয়করণে মুক্ত হয়ে যায়, স্বাভাবিকভাবে অন্যান্য অপরাধী দলীয় ছত্রছায়ায় গিয়ে অপরাধ করার প্রবণতা আরও বেড়ে যায়।

গত ১০ বছরে যতো হত্যা, নির্যাতন, ধর্ষণ হয়েছে, এবং অতি সম্প্রতি যতো ধর্ষণ ও হত্যা হলো এটার কোনো নজির আছে বলে আমাদের জানা নাই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশের জবাবদিহিতা মূলক সরকার নেই, জনগণ এই সরকারকে নির্বাচিত করেনি, পার্লামেন্টে জনগণের সরকার নেই সে কারণে এই প্রবণতাগুলো বাড়ছে। এখানে ন্যায় বিচার নেই, বিচারহীনতা আছে। গত এক দশকে আইনশৃঙ্খলা বাহিনী সহ এমনকি বিচার বিভাগকেও দলীয়করণ করে ফেলা হয়েছে। তাই স্বাভাবিকভাবেই হত্যা ধর্ষণ বাড়বে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930