বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
হাইকোর্ট (ফাইল ছবি)

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না আদালত : হাইকোর্ট

আদালত প্রতিবেদক :

রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার শুনানিতে আদালত বলেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না আদালত। নয়ন বন্ড একদিনে তৈরি হয়নি। কেউ পেছন থেকে লালন পালন করেছে।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হলে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার আদালতে এ প্রতিবেদন উপস্থাপন করেন।

এর আগে হাইকোর্টে বরগুনা জেলা প্রশাসক ও পুলিশের সুপারের দাখিল করা ওই প্রতিবেদনে বলা হয়, রিফাত হত্যার ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে পাঁচজন। সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার আছেন চারজন।

প্রতিবেদনে আরও বলা হয়, আসামি ধরতে অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলা চালালে পুলিশের গুলিতে নিহত হয় নয়ন বন্ড।

উল্লেখ্য, গেল ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে (২২) দিনেদুপুরে কুপিয়ে হত্যা করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০