সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় বক্তব্য রাখছেন, বেগমগঞ্জ মডেল থানার এসআই মো. বাবর, পাশে ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানসহ অন্যান্যরা।

আলাইয়ারপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি :

বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করা হয়েছে। রোববার সকালে ইউনিয়নের জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, স্থানীয় সমাজসেবক ও শিক্ষাণুরাগী নুরুজ্জামান মাষ্টার। অনুষ্ঠানে প্রধান ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ মডেল থানার এসআই মো. বাবর, বিশিষ্ট ব্যবসায়ী নূর কেরানী, আবুল হাশেম, মো. নাসিম, মো. সামছুল হক বাচ্চু মিয়া প্রমুখ।

আইন-শৃঙ্খলা বিষয়ক এই মতবিনিময় সভায় প্রধান অতিথি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস বলেন- সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের সাথে কোনো আপোষ করা হবেনা। তিনি বলেন, বেগমগঞ্জ মডেল থানার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী সোহাগ বাহিনীর সোহাগের অত্যাচারে জগদীশপুরের সাধারণ মানুষ অতিষ্ট। তাকে যেখানে পাওয়া যাবে তাৎক্ষণিক আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।

আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত এলাকাবাসী। ছবি : আকাশবার্তা

স্থানীয়রা জানায়, আলাইয়ারপুর ইউনিয়নে সোহাগ বাহিনীসহ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ ও মাদক ব্যবসায়ীরা সক্রিয় রয়েছে। এসব বাহিনীর সদস্যরা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডসহ ব্যাপক চাঁদাবাজি ও নারী উত্ত্যক্তের ঘটনার সাথে জড়িত। এদের নির্মূলে পুলিশ ও র‌্যাবের অভিযান প্রত্যাশা করেছেন এলাকাবাসী।

এদিকে, বেগমগঞ্জ মডেল থানার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী সোহাগ বাহিনীর প্রধান সোহাগের বিরুদ্ধে সচেতন এলাকাবাসীর পক্ষে কয়েক হাজার লিপলেট বিতরণ করা হয়। এই লিপলেটে সোহাগ বাহিনীর সন্ত্রাসী, চাঁদাবাজি, ইভটিজিং, লুটপাট ও জবর-দখলসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের চিত্র তুলে ধরা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930