শুক্রবার ১৯শে জুন, ২০২৬ ইং ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

কুমিল্লায় ১০৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৩০৭ জন

আকাশবার্তা ডেস্ক :

কুমিল্লায় সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে ৩০৭ জনকে ১০৩ টাকায় চাকরি দিয়ে দৃষ্টান্ত স্হাপন করলেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পপিপিএম।

এর মধ্যে ১৩৪ নারী ও ১৭৩ জন পুরুষ। চাকরি পাওয়াদের মধ্যে বেশির ভাগই দরিদ্র-অসহায় পরিবারের সন্তান।

সোমবার (৮ জুলাই) রাতে কুমিল্লা মহানগরীর পুলিশ লাইনের শহীদ আর আই এ বি আবদুল হালিম মিলনায়তনে জেলার পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণার পর উল্লাসে মেতে উঠতে দেখা যায় কৃতকার্য পরীক্ষার্থীদের। কেউ চাকরি পেয়ে হাউমাউ করে কেঁদে উঠেন। কেউ বা নিজের ওড়না দিয়ে আনন্দঅশ্রু মুছেন। এ এক আনন্দমুখর ও ঐতিহাসিক মুহূর্ত।

এবার ১০৩ টাকায় চাকরি পেলেন অসহায়-দরিদ্র পরিবারের অসংখ্য সন্তানেরা। এ এক বিরল ঘটনার জন্ম দিল কুমিল্লা জেলা পুলিশ। এ ধারা প্রতিটি দপ্তরে অব্যাহত থাকুক,তাহলেই নির্মিত হবে স্বপ্নের সোনার বাংলা।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ৩০৭ জনকে অভিনন্দন জানিয়ে ফলাফল ঘোষণার পর কৃতকার্য সবাইকে নিয়ে ছবির ফ্রেমে আবদ্ধ হোন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০