সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘সুযোগ পেলেই ছাত্রীদের গোপন অঙ্গে হাত দিতেন তিনি’

আকাশবার্তা ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় শ্রেণি কক্ষের ভেতরে ক্লাস চলাকালীন সময়ে এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার (০৯জুলাই) সন্ধ্যায় ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক শামছুল ইসলাম উপজেলার দেবগ্রাম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষক।

শ্লীলতাহানির শিকার সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থীর অভিভাবক জানায়, মঙ্গলবার ক্লাস চলাকালে শিক্ষক শামছুল ইসলাম শ্রেণি কক্ষেই ওই ছাত্রীর শ্লীলতাহানি করে।

পরে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। এরপর বিষয়টি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদেরকে অবহিত করা হয়।

এরই মধ্যে ওই শিক্ষক শিক্ষার্থীর বাড়ি গিয়ে ভুল স্বীকার করে বিষয়ে ক্ষমা চেয়ে আসেন। 

দেবগ্রামের বাসিন্দা রিপন মিয়া বলেন, সুযোগ পেলেই ছাত্রীদের গোপন অঙ্গে হাত দিতেন তিনি। এর আগে এই অভিযোগে কারাভোগও করেছেন।

এ বিষয়ে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930