সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ ওয়ারেন্টভূক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার চন্দ্রগঞ্জ থানার বিভিন্নস্থানে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আসামিরা হলো- ১ বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি আবু সায়েদ (জিআর-৭৮৮/৯০), ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১১ লক্ষ টাকার অর্থদন্ডপ্রাপ্ত আসামি মোঃ জহির মাঝি (সিআর-১৪৭/১৬), শরীফুল ইসলাম (জিআর-৩/১৬, জিআর-১৭৫/১০) ও মহিন উদ্দিন (সিআর-৬৯৮১/১৮)। শনিবার দুপুরে আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত সবাই চন্দ্রগঞ্জ থানা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুইজন সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ওয়ারেন্টভূক্ত ৪ আসামিকে চন্দ্রগঞ্জ থানা এলাকার দত্তপাড়া ও চন্দ্রগঞ্জসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন- চন্দ্রগঞ্জ থানার এসআই জাকির হোসেন, এএসআই হানিফ খান, এএসআই নিজাম উদ্দিন, এএসআই আমির হোসেন, এএসআই আব্দুল লতিফ ও এএসআই সুকুমার বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স।

চন্দ্রগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930