সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
ফাইল ছবি

দেশের সব আদালতে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আকাশবার্তা ডেস্ক :

সাম্প্রতিক বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশের সব আদালত প্রাঙ্গণ ও বিচারকের বাসভবনে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট। গত ২৩ মার্চ সুপ্রিম কোর্ট প্রশাসন চিঠিটি ইস্যু করে। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার(২৭ মার্চ ) আবু সৈয়দ দিলজার হোসেন গণমাধ্যমকে বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, আইন মন্ত্রণালয়ের দুই সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক, অধস্তন আদালতসহ সংশ্লিষ্টদের এ চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের সব অধস্তন আদালতের বিচারক, কর্মচারী ও আদালত-সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিয়ে প্রধান বিচারপতি গভীরভাবে উদ্বিগ্ন। প্রধান বিচারপতির পক্ষ থেকে সরকারের সর্বোচ্চ পর্যায়ে এ উদ্বেগের বিষয়ে অবগত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এ ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।

চিঠিতে জানানো হয়, আগে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহায়তায় দেশের প্রতিটি আদালত প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারক ও কর্মচারীসহ আদালত-সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য স্মারকের মাধ্যমে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়। এ অবস্থায় জরুরি ভিত্তিতে নিরাপদ নিশ্চিত করার জন্য পুলিশ মোতায়েনসহ প্রয়োজনীয় অন্য সব পদক্ষেপ নেওয়ার জন্য পুনরায় নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

তথ্যসূত্র : আমার সংবাদ/আকাশবার্তাবিডি.কম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930