সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর বাড্ডা ও মিরপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে।

বুধবার (২৪ জুলাই) মধ্য রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহারাজ (৪০) নামে এক মাদকবিক্রেতা ও নাজমুল হাসান ওরফে ব্যাঙ্গা বাবু (৩৮) নামে এক সন্ত্রাসী।

র‍্যাব -১ এর এএসপি কামরুজ্জামান বলেন, বাড্ডার সাঁতারকুল পাঁচখোলা এলাকায় মাদকবিক্রেতা অবস্থান করছে বলে খবর আসে। ঘটনাস্থলে গেলে  আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আমরাও পাল্টা গুলি করি। একপর্যায়ে তারা পিছু হটে। পরে তল্লাশি চালিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ৩টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন। 

তিনি আরও জানান, তিন হাজার পিস ইয়াবা, একটি শর্টগান, একটি শ্যুটারগান, কয়েকটি ম্যাগজিন, ও একটি মোবাইল ফোন ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। 

অপরদিকে র‍্যাব-৪ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম জানান, শাহআলী থানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে বলে খবর আসে। র‍্যাব গেলে তারা গুলি করে। র‍্যাবও পাল্টা গুলি করলে একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

সূত্র : আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930