সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

রোববার (২৮ জুলাই) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গন থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ক্লাবের হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয় সবাই। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, মানবাধিকার ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, বনিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, জেলা ছাত্রদলের সভাপতি খালেদ মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমুখ।

বক্তারা নিউজ টোয়েন্টিফোরের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করে চ্যানেলটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে পরিবেশন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930