সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুর শিশু পরিবারে আশ্রিত শিশুটি কার?

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে মো. রিফাত নামে পথভোলা এক শিশুকে পাওয়া গেছে। আনুমানিক ৫ বছর বয়সী ছেলেটি বাবার নাম মো. হাসেম ও মায়ের নাম রেহেনা বেগম বলতে পারে। তবে শিশুটি বাড়ির নাম-ঠিকানা বলতে পারছে না। আদালতের নির্দেশে শিশুটিকে লক্ষ্মীপুর শিশু পরিবারের হেফাজতে রাখা হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে তাকে পৌরসভার ঝুমুর সিনেমা হল মোড় এলাকায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

সদর থানা সূত্র জানায়, খবর পেয়ে শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামছুল আরেফিন তাকে আদালতে নিয়ে যান। আদালত শিশুটিকে লক্ষ্মীপুর শিশু পরিবারে রাখার নির্দেশ দেয়।

এ ব্যাপারে সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, আদালত শিশুটিকে জেলা শিশু পরিবারে রাখার নির্দেশ দিয়েছেন। অভিভাবকরা ছেলেকে শনাক্ত করে সঠিক তথ্য-প্রমাণ উপস্থাপন করে আদালতের মাধ্যমে তাকে নিয়ে যেতে পারবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930