সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সাংবাদিকদের ক্ষোভ ও নিন্দা : লক্ষ্মীপুর প্রেসক্লাব নেতাদের বিরুদ্ধে বানোয়াট অভিযোগ দায়ের

আকাশবার্তা ডেস্ক :

সুশৃঙ্খল লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে বিশৃঙ্খল ও বিতর্কিত করার অপচেষ্টায় ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল ও অর্থ সম্পাদক কামাল উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন জেলার সাংবাদিক মহল। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (০১ আগষ্ট) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে ক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এক জরুরী সভা আহ্বান করা হয়। ক্লাবের অর্ধশতাধিক সদস্যের অংশগ্রহণে সর্বস্মতিক্রমে উক্ত ঘটনার নিন্দা প্রস্তাব গৃহিত হয়। এতে ওই দুই সাংবাদিক নেতার সম্মানহানি, কর্মরত প্রতিষ্ঠান ও প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মনে করছেন সাংবাদিকরা। অনতিবিলম্বে মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে ২১১ ধারায় পুলিশ বাদি হয়ে মামলা করাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

জানা যায়, প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের বিরুদ্ধে মারধরের চেষ্টার বানোয়াট অভিযোগ নিয়ে গত ৩১ জুলাই সন্ধ্যায় জনৈক তৌহিদুর রহমান রেজা সদর থানায় একটি জিডি করেন (জিডি নং-১৩৯২, ৩১ জুলাই ২০১৯ইং)। প্রেসক্লাব বিদ্বেষী স্থানীয় একটি কুচক্রি মহলের ইন্ধনে এদিন সে পরিকল্পিতভাবে এ অভিযোগ সৃজন করেন বলে জানা যায়।

সকাল ১০টার দিকে প্রেসক্লাবে তাকে মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে উক্ত সময়ে পেশাগত কাজে তারা শহরের বাইরে অবস্থান করছিলেন। বানোয়াট অভিযোগের ঘটনা জানাজানি হলে প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। ক্লাবের পক্ষথেকে বৃহস্পতিবার জরুরী সভা করা হয়। সভায় উপস্থিত সাংবাদিকরা তাদের পৃথক বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওই মামলাবাজ অভিযোগকারীসহ কুচক্রিমহলকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন। তা না হলে সাংবাদিকরা কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেন।

প্রেসক্লাব সভাপতি তার বক্তব্যে বলেন, সৃজিত অভিযোগের সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে পুলিশ নিজেদের স্বচ্ছতার স্বাক্ষর রাখবেন বলে আমরা আশা করছি। নচেৎ সাংবাদিক সমাজসহ পুরো লক্ষ্মীপুর ও দেশবাসীর কাছে পুলিশ বিতর্কিত হয়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের বিরুদ্ধে বানোয়াট অভিযোগের খবর শুনে জেলার সুধী সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ নিন্দা জানান।

সাংবাদিক নেতাদের বিরুদ্ধে জিডির বিষয়টি জানতে চাইলে লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, ঘটনাটির প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত কার্যক্রমে তার তদারকি থাকবে বলে জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930