রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ১১ আগস্ট ঈদ

আকাশবার্তা ডেস্ক :

সৌদি আরবের আকাশে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (০১ আগস্ট) সন্ধ্যায় দেশটিতে চাঁদ দেখা যায়। হিসেব অনুযায়ী, ১০ আগস্ট (শনিবার) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আর ১১ আগস্ট (রোববার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা।

বৃহস্পতিবার সৌদি সুপ্রিম কোর্ট রাজকীয় আদেশ জারি করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিভিন্ন প্রতিবেদন জানায়, চাঁদ দেখা কমিটি সৌদি আরবের তুমাইর এলাকায় জিলহজ মাসের চাঁদ দেখেছে। তাই শুক্রবার থেকে জিলহজ মাস। হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ৮ আগস্ট।   এই দিনই সন্ধ্যায় মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা হবেন হাজিরা।

৯ আগস্ট (শুক্রবার) সারাদিন হাজিরা মিনায় অবস্থান করবেন। রাতে আরাফাতের ময়দানে যাবেন। ১০ আগস্ট (শনিবার) আরাফাতের ময়দানের নামিরা মসজিদের হজের খুৎবা শুনবেন।

এখানে জোহর ও আসরের নামাজ পড়বেন হাজিরা। সূর্যাস্তের পর আরাফাত থেকে মুজদালিফায় যাবেন। সেখানে গিয়ে তারা মাগরিব ও এশার নামাজ পড়বেন। এরপর মুজদালিফায় খোলা আকাশের নিচে সারারাত অবস্থান করে শয়তানের স্তম্ভে পাথর নিক্ষেপের প্রস্তুতি নেবেন।  ফজরের নামাজ শেষে সকালে বড় জামারায় (প্রতীকী বড় শয়তান) পাথর নিক্ষেপ করতে মিনায় যাবেন হাজিরা। পাথর নিক্ষেপ শেষে পশু কোরবানি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১