বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বিদ্যালয়ের ক্যালেন্ডারে ১৫ আগস্ট ‘জাতীয় আনন্দ দিবস!’

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জের একটি বেসরকারি বিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডারে ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’কে ‘জাতীয় আনন্দ দিবস’হিসেবে উল্লেখ করা হয়েছে। সেটি আবার বিপণনও করেছেন বিদ্যালয় সংশ্লিষ্টরা।

bestelectronics

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, স্থানীয় প্রশাসনকে ঘুমে রেখে কিভাবে ‘জাতীয় শোক দিবস’কে ‘জাতীয় আনন্দ দিবস’লেখা হয়েছে! অভিযোগের তীর বিদ্যালয়টির প্রধান শিক্ষকের দিকে।

জানা গেছে, উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নের কেন্দুরবাগ বাজার সংলগ্ন অক্সফোর্ড আইডিয়াল স্কুলের নামে ছাপানো ২০১৯ সালের ক্যালেন্ডারে ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’-এর বদলে ‘জাতীয় আনন্দ দিবস’ উল্লেখ করা হয়েছে।

অভিভাবকরা এ বিষয়ে প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করলে তিনি এটিকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে উল্লেখ করেন। বছরের ৭ মাস পেরিয়ে গেলেও ভুল গায়ে মাখেননি প্রধান শিক্ষক। এমনকি ক্যালেন্ডারটি প্রত্যাহার করে নেয়ার কোনো উদ্যোগও নেননি। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক অভিযোগ করেন, অক্সফোর্ড আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুর হোসেন জিততলী ইউনিয়ন জামায়াতের আমীর ও বেগমগঞ্জ উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নাশকতার মামলাসহ বিভিন্ন মামলায় তিনবার গ্রেপ্তার হয়ে কারাবাস করেন। তাদের ধারণা, তিনি ইচ্ছাকৃতভাবে এ ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

অভিযোগের বিষয়ে জানতে অক্সফোর্ড আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুর হোসেন-এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফকে নির্দেশ দেয়া হয়েছে। প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১