মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৪ জনের মৃত্যুদন্ড

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরা গ্রামের এক গৃহবধূকে গণধর্ষণের মামলায় ৪ জনের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সাথে আদালত প্রত্যেকের ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

বুধবার (২৯ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. একেএম আবুল কাশেম এ রায় প্রদান করেন।

লক্ষ্মীপুর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আবুল কালাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলো, কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের মনা ব্যাপারীর ছেলে সানাউল্যা (৩৫), নোয়াখালীর সুধারাম থানার আন্ডারচর গ্রামের আবদুল গণির ছেলে মো. রহিম (২৫), কমলনগর উপজেলার কালকিনি ইউনিয়নের চর সামছুদ্দিন গ্রামের রফিকুল ইসলাম ব্যাপারীর ছেলে মো. হারুন (৩০), একই ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে আবুল কাশেম (৩০)।

অপর আসামি চরকাদিরা ইউনিয়নের মৃত তাজুল হকের ছেলে আনোয়ার উল্যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয় আদালত।

আদালত সূত্র জানা যায়, ২০১৪ সালের ২২ ডিসেম্বর গভীর রাতে কমলনগর উপজেলার চরকাদিরা গ্রামের রহিমা খাতুনের ঘরের দরজা ভেঙ্গে ঢুকে তার ১০ বছরের মেয়ের সামনে তাকে পালাক্রমে গণধর্ষণ করে আসামিরা। ধর্ষণ শেষে তার যৌনাঙ্গে কাঠের খুঁটি ঢুকিয়ে দেয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। অচেতন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করলে ৫ দিন পর তার জ্ঞান ফিরে আসে।

এ ঘটনায় ধর্ষিতার স্বামী রফিক মিয়া বাদি হয়ে কমলনগর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০