সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

এক মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ডিএমপি কমিশনার

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত পুনরায় ডিএমপি কমিশনার হিসেবে এক মাসের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার ছিল তার চাকরির শেষ দিন।

bestelectronics

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মঙ্গলবার তাকে এই নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আছাদুজ্জামান মিয়াকে তার অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে আগামী ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে এক মাস মেয়াদে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

২০১৫ সালের ৭ জানুয়ারি ডিএমপির কমিশনার হিসেবে যোগ দেন আছাদুজ্জামান মিয়া। ৪ বছর সাত মাসেরও বেশি সময় ধরে তিনি এ দায়িত্ব পালন করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930