সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
ফাইল ছবি।

জাতীয় শোক দিবস নিয়ে ‘বাজে মন্তব্য’ করেছিলেন ভিপি নুর

আকাশবার্তা ডেস্ক :

পটুয়াখালীর গলাচিপায় ডাকসু’র ভিপি নুরুল হক নুর’র ছাত্রদল-ছাত্রশিবির নেতাদের সঙ্গে মোটরসাইকেল বহরে নিয়ে গিয়েছিলেন। পথসভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সম্পর্কে বাজে মন্তব্যও করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে তার বহরের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। 

bestelectronics

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার দুপুরের দিকে গলাচিপার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজার এলাকায় ভিপি নুরের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ভিপি নূরুল হক নূরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। 

উলানিয়া বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, নুরুল হক নুর তাঁর নিজ বাড়ি চর বিশ্বাস থেকে বুধবার সকালে একটি নৌযানে নদী পারাপার হয়ে গলাচিপার বদনাতলী আসেন। সেখান থেকে ৩০-৩৫টি মোটরসাইকেল বহর নিয়ে পার্শ্ববর্তী উপজেলা দশমিনায় যাচ্ছিলেন। পথিমধ্যে রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী বাজারে পৌঁছে সেখানে অনির্ধারিত এক পথসভায় বক্তৃতাও রাখেন। এ সময় তিনি জাতীয় শোক দিবস নিয়ে বিরূপ মন্তব্য করেন বলে স্থানীয় অভিযোগ করেন। ঢাকার সরকারি কবি নজরুল কলেজ ছাত্রদল নেতা সাইদুর মাতব্বর, সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদল নেতা শুভ, গলাচিপা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি তালহাদিল আমীন, মিলন আহমেদ তার গাড়ি বহরে ছিলেন বলে জানা গেছে।

গলাচিপা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহিন শাহ জানান, ১৫ আগস্ট কাঙ্গালীভোজ খাওয়ানোর জন্য ভারত থেকে গরু আনা হচ্ছে দাবি করে ওই পথসভায় জাতীয় শোক দিবস সম্পর্কে বিরূপ মন্তব্য করেন নুর। এ সময় স্থানীয় জনতা তাকে ধাওয়া করলে তারা বহর নিয়ে দ্রুত ওই এলাকা থেকে সটকে পড়েন। কোনো হামলার ঘটনা ঘটেনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ভিপি নুরুল হক নুরের বড় ভাই মো. নুরুজ্জামাল। তিনি বলেন, নুরসহ আমরা একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে দশমিনায় যাচ্ছিলাম। কিন্তু পথিমধ্যে পূর্ব উলানিয়া বাজারে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা হয়। তাদের সঙ্গে ছাত্রদল-শিবির নেতারা ছিলেন কিনা-এমন প্রশ্নের জবাব জানতে চাইলে তিনি উত্তর দেননি।

এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ জানান, ভিপি নূর মোটরসাইকেল বহর নিয়ে দশমিনায় যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয় আওয়ামী লীগ ও ব্যবসায়ী নেতারা মুখোমুখি হলে শোক দিবস নিয়ে বাজে মন্তব্য করার কারণ জানতে চান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ধাওয়ার ঘটনা ঘটে। তখন নূরসহ অন্যান্যরা পার্শ্ববর্তী একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এরপর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পৌছে দেয়া হয়েছে।

সূত্র : আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930