সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালিত

আকাশবার্তা ডেস্ক :

যথাযোগ্য মর্যাদায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল ৮টায় চন্দ্রগঞ্জস্থ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন, কলেজের শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, চন্দ্রগঞ্জ থানা ও হাইওয়ে থানার সদস্যবৃন্দ, কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন। পরে সকাল ৯টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক কার্তিক রঞ্জন সেনগুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজের গভর্ণিং বডি’র সভাপতি এম আলাউদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, গভর্ণিং বডি’র সদস্য বাবুল হোসেনসহ কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। আলোচনা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. আলতাফ হোসাইন।

এ দিকে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের ব্যানারে জাতীয় শোক দিবস পালনের খবর পাওয়া গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930