সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

পৃথক সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই ও শ্যালক দুলাভাই নিহত

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার উপজেলার কুরছাপ এলাকায় সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩জন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে আসা একটি মাইক্রোবাস পেছন থেকে একটি বাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের চালকসহ দুইজন ঘটনাস্থলে মারা যান।

নিহতরা হলেন- ফেনী জেলার পরশুরাম উপজেলার আলেখা মাস্টার বাড়ির মৃত তোফায়েল আহাম্মেদের দুই ছেলে সালেহ আহাম্মেদ (৭০) ও আব্দুল মালেক (৬০)।

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসে থাকা আরও তিনজন আহত হয়েছে। মঙ্গলবার ভোরে ফেনী জেলার পরশুরাম উপজেলার নিজ বাড়িতে যাচ্ছিলেন তারা।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে।

অপরদিকে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের পটিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। পটিয়ার আমজুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটিয়ার কাগজি পাড়ার জহির আহমেদের ছেলে রফিকুল ইসলাম আরজু (২৫) ও সুচক্রদণ্ডীর মৃত আব্দুল খালেকের ছেলে মো. শাহজাহান (৪২)। নিহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

নিহত রফিকুল ইসলাম ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা ছিলেন। তারা চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেলে পটিয়ায় বাড়িতে আসছিলেন।

পটিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মুজিবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি নিহত হওয়া দুই মোটরসাইকেল আরোহীকে পটিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ট্রাকটি জব্দ করা হলেও ঘটনার পর থেকে চালক ও তার সহকারী পলাতক। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে আমাদের হেফাজতে রাখা হয়েছে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমেন বড়ুয়া জানান, রাত সাড়ে ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে আসেন প্রত্যক্ষদর্শীরা।

হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে দু’জনই ঘটনাস্থলে নিহত হয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930