সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

গুগলে ‘ভিখারি’ লিখলেই আসছে ইমরানের ছবি

আন্তর্জাতিক ডেস্ক :

গুগলে ‘ভিখারি’ কথাটি লিখলেই ভেসে উঠছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি। প্রযুক্তিগত এমন ভুলে নেট দুনিয়ার চোখে উপহাসের পাত্র হয়ে উঠছেন ইমরান। প্রযুক্তিবিদরা বলছেন, গুগল অ্যালগোরিদমজনিত কোনও ত্রুটির কারণে এমনটা ঘটেছে।

bestelectronics

প্রবল আর্থিক সংকটে থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদি সরকারের জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার সিদ্ধান্তের বিরোধিতা করে ভারতের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছেদ করে ইসলামাবাদ। তার আগেই অবশ্য চীন, সৌদি আরব ও আইএমএফ-এর খাতায় বিশাল অঙ্কের ধারের বোঝা চেপে বসেছে পাকিস্তানের ঘাড়ে।

২০১৯ সালের জুন মাস পর্যন্ত হিসাব অনুযায়ী, দেশের মুদ্রাস্ফীতির হার ছিল ৮.৯%। এই মুহূর্তে পাকিস্তানের বিদেশি মুদ্রার পরিমাণ মাত্র ৭ বিলিয়ন ডলারের বেশি, যা বাংলাদেশের প্রায় ৩৩ বিলিয়ন ডলারের চেয়েও অনেক কম। এমনকি পাকিস্তানের জিডিপি নেমে এসে দাঁড়িয়েছে ৪ শতাংশে।

গত শনিবার পাকিস্তানকে দেয়া অনুদান থেকে প্রায় ৪৪০০ কোটি ডলার ছেঁটেছে যুক্তরাষ্ট্র অর্থাৎ মার্কিন অনুদান কমে এসে দাঁড়িয়েছে মাত্র ৪১০০ কোটি ডলারে।

এরই মধ্যে শোনা যাচ্ছে, ওয়াশিংটন সফরের অন্তত তিন সপ্তাহ আগে অনুদান ছাঁটাইয়ের খবর পেয়েছিলেন ইমরান।উল্লেখ্য, এ ধরনের প্রযুক্তিগত বিড়ম্বনা পড়তে হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও। গুগলে ‘ইডিয়ট’ লিখে সার্চ দিলে ভেসে উঠছিল ট্রাম্পের ছবি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031