সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ট্রেনের পরিত্যক্ত বগিতে মরদেহ : ধর্ষণের পর হত্যা

আকাশবার্তা ডেস্ক :

কমলাপুর রেলস্টেশনের পরিত্যক্ত বগির ভেতরের একটি বাথরুম থেকে আসমা নামের যে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছিল তার ময়নাতদন্ত শেষ হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার আগে তাকে ধর্ষণ করা হয়েছে।

bestelectronics

আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে তার ময়নাতদন্ত করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস বলেন, মেয়েটির গলায় দাগ পাওয়া গেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়। এর আলামত আমরা পেয়েছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হত্যার আগে আসমা এক না একাধিক ব্যক্তি দ্বারা ধর্ষিতা হয়েছে সেটা নিশ্চিত হতে হাই-ভ্যাজাইনাল সফট টিস্যু, রক্ত ও ভিসেরা সংগ্রহ করে সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে।

এর আগে সোমবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে বলাকা কমিউটার ট্রেনের পরিত্যক্ত বগির ভেতর আসমার মরদেহটি পাওয়া যায়। পরে তার ব্যাগে মোবাইল নম্বর থেকে পরিচয় শনাক্ত করে পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930