সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে মাদক ব্যবসায়ীর ৬ বছরের সশ্রম কারাদন্ড

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় মাইন উদ্দিন শিব্বির নামে এক মাদক ব্যবসায়ীর ৬ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। সোমবার (২৬ আগষ্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনুর এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি পৌরসভার ১৫ নং ওয়ার্ডের বাসিন্দা মজিবুল হকের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ১১ অক্টোবর ২০১৮ সালে পৌরসভার সমর উদ্দিন হাজী বাড়ি এলাকা থেকে ১১০ পিস ইয়াবা ও ১১০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী শিব্বিরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ বাদি হয়ে উক্ত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে জেলহাজতে প্রেরণ করে। এরপর আদালতে দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে অপরাধ প্রমানিত হওয়ায় এ রায় দেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না বিষয়টি নিশ্চিত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930