সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সুরঞ্জিতের স্ত্রী জয়ী

আকাশবার্তা ডেস্ক :

সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্ত ৫৪ হাজার ৯০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় রিটার্নিং কর্মকর্তা নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন।দিরাই ও শাল্লা উপজেলার মোট ১১০টি কেন্দ্রের সব কয়টির ফলাফলে নৌকা প্রতীক নিয়ে ড. জয়া সেনগুপ্ত ৯৬ হাজার ২৬০ ভোট পেয়ে বেরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম স্বতন্ত্রপ্রার্থী প্রবাসী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু সিংহ প্রতীকে পান ৪২ হাজার ১৭০ ভোট।

এর আগে তুমুল বর্ষণের মধ্যে শান্তিপূর্ণভাবে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। গত বুধবার রাত থেকে মুষলধারে বৃষ্টি নামে। বৃহস্পতিবার সকাল ৮টায় বৃষ্টির মধ্যে শুরু হয় ভোটগ্রহণ। তবে বৈরি আবহাওয়ার কারণে সাড়ে ১১টা নাগাদ ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমন ছিল না। বেলা ১১টার পর ভোটার উপস্থিতি আস্তে আস্তে বাড়তে থাকে। বিকাল ৪টা নাগাদ টানা ভোটগ্রহণ চলে। তবে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930