সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

মন্ত্রিপরিষদ সচিব শফিউল যাচ্ছেন বিশ্বব্যাংকে, নতুন সচিব খন্দকার আনোয়ার

আকাশবার্তা ডেস্ক :

বিশ্বব্যাংকের ওয়াশিংটনের প্রধান কার্যালয়ে বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পাচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। আগামী তিন বছরের জন্য তিনি এ নিয়োগ পাচ্ছেন। এজন্য নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পাবেন সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

bestelectronics

বিষয়টি নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিব আরও বড় দায়িত্ব নিয়ে দেশের সেবার জন্য বিশ্বব্যাংকের বিকল্প পরিচালক হচ্ছেন।’এ বিষয়ে সবকিছু চূড়ান্ত হয়ে গেছেও বলে জনান অর্থমন্ত্রী।

বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবদিকদের এসব কথা বলেন।

তাহলে পরবর্তী মন্ত্রিপরিষদ সচিব কে হচ্ছেন জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ক্যাবিনেট সচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।’

এ বিষয়ে শফিউল আলম বলেন, ‘সবকিছু চূড়ান্ত। তবে কিছু প্রক্রিয়া রয়েছে, প্রক্রিয়া শেষ হলেই তার নিয়োগ চূড়ান্ত হবে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930