রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ইন্টারভিউ বোর্ডে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আকাশবার্তা ডেস্ক :

চাকরির ইন্টারভিউ বোর্ডে তরুণীকে অজ্ঞান করে গণধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ফয়েজ (৩০) একটি বেসরকারি ক্লিনিকের প্যাথলজিতে কাজ করে। তার বিস্তারিত নাম-পরিচয় জানায়নি পুলিশ।

বুধবার রাত ১টার দিকে রাজধানীর শ্যামলী তিন নম্বর রোডের একটি ছয়তলা ভবনের পাঁচতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শেরেবাংলা থানার ওসি জানে আলম মুনশী বলেন, চাকরি দেওয়ার জন্য দুপুরে শ্যামলীর ওই অফিসে চেতনানাশক মেশানো পানীয় পান করিয়ে অচেতন করে ফয়েজসহ একাধিক জন ধর্ষণ করে বলে বুধবার রাত ৯টার দিকে এক তরুণী থানায় এসে অভিযোগ করেন।

মেয়েটি ধানমণ্ডির একটি ব্যাচেলার মেসে থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনে পড়াশুনা করেন। ফেইসবুকে প্যাথলজিতে নিয়োগের বিজ্ঞাপন দেখে ফোন করে ওই বাসায় গিয়েছিলেন তিনি। জ্ঞান ফেরার পর তিনি ফয়েজকে দেখেছে এবং ফয়েজ তাকে বাসা থেকে চলে যেতে বলে। যে গ্লাস দিয়ে ওই তরুণীকে কোক খাওয়ানো হয়েছিল সে গ্লাস জব্দ করা হয়েছে।

মেডিকেল পরীক্ষার জন্য তরুণীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০