সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

৯০ দিনের মধ্যে সৌদি ত্যাগ করার নির্দেশ : অবৈধ প্রবাসীরা ফিরতে শুরু করেছে

সৌদি আরব সংবাদদাতা :

সৌদি আরবে বসবাসরত অবৈধ অভিবাসীরা কোনো ধরণের জেল জরিমানা ছাড়াই ২৯ মার্চ ২০১৭ বুধবার থেকে ২৬ জুন পর্যন্ত দেশে ফিরতে পারবে। দেশটির সরকার এ ঘোষণা দিয়েছে।
সৌদি সরকার ঘোষিত তিন মাসের সাধারণ ক্ষমায় কোনো ধরণের জেল-জরিমানা ছাড়াই স্বেচ্ছায় সৌদি আরব ত্যাগের জন্য কয়েকটি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। যেকোনো ধরণের মামলার পরোয়ানাভুক্ত আসামিরা এই ক্ষমার আওতামুক্ত থাকবেন। দেশে ফিরে পুনরায় অাবারো নতুন ভিসা নিয়ে সৌদিঅারবে প্রবেশ করতে পারবে।
জানা যায়, তিন ধরণের অবৈধ অভিবাসীদের জন্য আলাদা আলাদা ধাপ অনুসরণ করে তাদের দেশে ফিরতে হবে।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের আইন সহায়তাকারী ফয়সাল আহমেদ বলেন, ‘আমরা প্রাথমিকভাবে যা জানতে পেরেছি তাতে বলা হয়েছে। প্রথমত যারা সৌদি কাজের ভিসা নিয়ে সৌদি আরব আসার পর ইকামার (রেসিডেন্ট পারমিট) মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আর নবায়ন করেনি; নিয়োগকর্তা পলাতক দেখিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে; কাজের ভিসায় এসে কোনো কারণে সব কাগজপত্র হারিয়ে ফেলেছে, ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট নেই; অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে সৌদি আরব প্রবেশ করেছে; তাছরিহ (অনুমতিপত্র) ছাড়া হজ করতে গিয়ে মামলা হওয়ায় ইকামা নবায়ন করেনি; কারো ডিপেনডেন্ট হিসেবে থাকার পর এখন অবৈধ অথবা সৌদি শ্রম আইন লঙ্ঘনের দায়ে মামলা হয়েছে; তাদের তিন মাসের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। এজন্য যেসব অভিবাসীর মেয়াদ আছে এমন পাসপোর্ট, পাসপোর্ট না থাকলে দূতাবাস থেকে আউটপাস (বিশেষ ট্রাভেল পাস) সংগ্রহ করে সেটা নিয়ে নিকটস্থ ইমিগ্রেশন অফিস, সফরজেল অথবা ডিপোটেশন সেন্টারে গিয়ে আঙ্গুলের ছাপ দিয়ে এক্সিট ভিসা সংগ্রহ করার পর বিমান টিকেট কিনে দেশে ফেরত যেতে পারবে।’
ফয়সাল আহমেদ আরো বলেন, দ্বিতীয়ত যারা হজ, ওমরাহ, ট্রানজিট ভিসায় সৌদি আরবে প্রবেশ করেছে এবং ইমিগ্রেশন বা পাসপোর্ট অধিদপ্তরে ফিঙ্গারপ্রিন্ট আছে, তবে বর্তমানে কোনো কাগজপত্র সঙ্গে নেই এমন প্রবাসীরাও দূতাবাস থেকে আউটপাস সংগ্রহ করে সেটা নিয়ে নিকটস্থ তারহিল, সফরজেল অথবা ডিপোটেশন সেন্টারে যোগাযোগ করে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ট্রাভেল রেকর্ড/বর্ডার নাম্বার সংগ্রহ করে, সেটা নিয়ে টিকেট করে দেশে ফিরতে পারবে। তৃতীয়ত হজ, ওমরাহ অথবা ট্রানজিট ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করেছে এবং সব প্রমাণাদি (ভিসা নম্বর, বর্ডার নম্বর, ভিসার কপি) সঙ্গে আছে এমন প্রবাসীরা বিমান টিকেট নিয়ে সরাসরি বিমানবন্দরে গিয়ে সেখানে ইমিগ্রেশনের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরতে পারবে।
এদিকে সৌদি আরবকে অবৈধ অভিবাসীমুক্ত করতে ১৯টি রাষ্ট্রীয় সংস্থার সমন্বয়ে একটি ট্রান্সফোর্স গঠন করা হয়েছে। খুব শিগগিরই এই ট্রান্সফোর্স প্রচারাভিযানে মাঠে নামবে। এ লক্ষ্যে সৌদি আরবে বেশকিছু ডিটেনশন সেন্টার স্থাপন করা হয়েছে। এর মধ্যে রিয়াদে ১৩টি, পূর্বাঞ্চলীয় প্রদেশে ছয়টি, মক্কায় চারটি, আল কাছিমে তিনটি, মদিনায় তিনটি, আসিরে তিনটি, তাবুকে তিনটি, আল বাহা দুটি, আল জৌফে দুটি, উত্তরাঞ্চলীয় সীমান্তে দুটি, জিজানে একটি, নাজরানে একটি ও হাইলে একটি।
৯০ দিন অতিবাহিত হওয়ার পর যদি কেউ সৌদিঅারবে কাজ করেন তাহলে সৌদি পুলিশের হাতে গ্রেফতার হলে জেল এবং জরিমানা করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930