সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বেড়াতে এসে পুলিশের কব্জায় বি‌দেশি নাগরিক

আকাশবার্তা ডেস্ক :

বান্দরবানে অনুমতি না নি‌য়ে বেড়াতে এসে মনিকা জিরেল (২৫) নামে এক নেপা‌লের নাগরিক  পুলিশের হাতে আটক হয়েছেন। তিনি চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটির দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

শুক্রবার (৩০ আগস্ট) দুপু‌রে বান্দরবান রোয়াংছ‌ড়ি থে‌কে তা‌কে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বান্দরবান সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম।আটক নেপালি ছাত্রী মনিকা জিরেল বর্তমানে থানা হেফাজতে আছেন।

ওসি জানান, বান্দরবা‌নের রোয়াংছ‌ড়ির ওয়াগ্যাই পাড়ার পিং‌কি তঞ্চঙ্গ্যা চী‌নে ম‌নিকা জি‌রেলের বড় বো‌নের সঙ্গে চাকরি ক‌রেন। চীন থে‌কে পিং‌কি বাংলাদে‌শে ফি‌রে বান্ধবীর ছোট বোন ম‌নিকা জি‌রে‌লের সঙ্গে দেখা ক‌রে ও তা‌কে নি‌য়ে রোয়াংছ‌ড়ির নিজ বা‌ড়ি‌তে বেড়া‌তে চ‌লে আসেন।

গো‌য়েন্দা পু‌লি‌শের ম‌নিকা‌কে দে‌খে স‌ন্দেহ হ‌লে জিজ্ঞাসাবাদ ক‌রা হয়। প‌রে ম‌নিকা জি‌রেল নে‌পালি প‌রিচয় দি‌লে অনুমতি ছাড়া বান্দরবা‌নে প্রবেশ করার কার‌ণে আটক ক‌রে বান্দরবান সদর থানা পু‌লি‌শের কা‌ছে সোপর্দ ক‌রা হয়।

তিনি জানান, বান্দরবান ভ্রমণের জন্য জেলা প্রশাসকের অনুমতির প্রয়োজন হয়। সে‌টি তার কা‌ছে নেই। বর্তমা‌নে অনুম‌তির জন্য কার্যক্রম চলছে। যদি অনুমতি পান, তাহলে তিনি রোয়াংছড়ি বেড়া‌তে পার‌বেন। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নি‌য়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চট্টগ্রাম ফেরত পাঠানো হবে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930