সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বেগমগঞ্জে ইয়াবা ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী ইউসুফ ডাকাত গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি :

গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ আমানউল্ল্যাহপুর গ্রাম থেকে ১টি দেশিয় তৈরী একনলা বন্দুক, ১ রাউন্ড গুলি ও ১শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ ইউসুফ ওরফে ইউসুফ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ও ডাকাত ইউসুফ দক্ষিণ আমানউল্যাহপুর গ্রামের ননা মিয়ার পুত্র। মঙ্গলবার দুপুরে তাকে বেগমগঞ্জ থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।

র‌্যাব জানায়, ধৃত আসামি মোঃ ইউসুফ (৩৭) একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বেগমগঞ্জ থানা এলাকার বিভিন্নস্থানে খুন, ডাকাতি, আইন-শৃঙ্খলা বিঘ্নসহ অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এতে এসব এলাকার সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব তার উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি ইউসুফের বিরুদ্ধে বেগমগঞ্জ ও লক্ষ্মীপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে বলেও র‌্যাব জানায়। এছাড়াও বেগমগঞ্জ থানায় অস্ত্র ও ইয়াবা উদ্ধারপূর্বক তার বিরুদ্ধে পৃথক আরো দুটি মামলা দায়ের হয়েছে।

র‌্যাব-১১ এর সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (পুলিশ সুপার) নরেশ চাকমা স্বাক্ষরিত এক প্রিস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930