সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকলীগের মানববন্ধন ও সমাবেশ

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পংকজ নাথের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে কুৎসা রটনাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবকলীগ।

বৃহস্পতিবার বিকালে জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াতের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সদস্য এড. মাহবুবুর রহমান রাসেল, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম পলাশ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সদর থানা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান সুমন ক্বারী ও চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আলাউদ্দিনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ভাবমূর্তি নষ্ট করতে একটি কুচক্রী মহল কুৎসা রটাচ্ছেন। এরা জামায়াত-বিএনপি’র অনুসারী। এদের বিচারের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930