রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

আপত্তিকর অবস্থায় রিসোর্ট থেকে ১৮ নারী-পুরুষ আটক

আকাশবার্তা ডেস্ক :

মুন্সীগঞ্জ সিরাজদিখানে একটি রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৮ নারী ও পুরুষকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত আড়াই টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চালতাতলা নামক এলাকার এমএ জে হলিডে রিসোর্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে এম.জে হলিডে রিসোর্টের মালিক ও ম্যানেজারকে আটক করতে পারেনি বলে বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ জানায়, এমজে হলিডে রিসোর্টে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন অভিযোগে সেখানে অভিযান চালায় সিরাজদিখান (সার্কেল) সিনিয়র এএসপি মো. রাজিবুল ইসলাম ও সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো.ফরিদ উদ্দিন।

এ সময় ওই রিসোর্ট থেকে ০৭ তরুণী ও ১১ জন পুরুষকে আটক করা হয়। বর্তমানে তাদের সিরাজদিখান থানা হাজতে রাখা হয়েছে।

সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ি উপজেলার জশলং গ্রামের মো. রাশেদুল হাওলাদারের স্ত্রী বিথী আক্তারের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার গভীর রাতে এমজে হলিডে রিসোটে অভিযান চালানো হয়। ওই রিসোর্টের বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৭ জন নারী ও ১১ জন পুরুষকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে যৌন উত্তেজক জিনিসপত্র ও বেশ কিছু কনডম উদ্ধার করা হয়। আটককৃত নারী-পুরুষ ঢাকা, কেরানীগঞ্জ, নারায়নগঞ্জ ও নরসিংদী এলাকার।

শনিবার (৭ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা দায়ের করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০