মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

‘এরশাদ ছিলেন গরিব-দুঃখী মানুষের অকৃত্রিম বন্ধু’

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন গরিব-দুঃখী মানুষের অকৃত্রিম বন্ধু। অসহায় ও দুস্থদের স্বার্থে আজীবন নিবেদিত ছিলেন তিনি। আমরা পল্লীবন্ধুর আদর্শ ও কর্মসূচি বাস্তবায়ন করতে এগিয়ে চলছি। আপনারা আমাদের সঙ্গে থেকে হুসেইন মুহম্মদ এরশাদের যোগ্য অনুসারী হিসেবে নিজেদের প্রমাণ করবেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে গুলশান-বনানী ও মহাখালী এলাকার শতাধিক বিএনপি নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক শূন্যতায় গণমানুষের আস্থার জায়গা জাতীয় পার্টি (জাপা)। জাপা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবে, গণমানুষের সমর্থন নিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন কাদের।

এদিন জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন বনানী থানা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন সরদার, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক কামাল হোসেন, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান রাজু, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, গুলশান থানা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, বনানী থানা বিএনপির সাবেক সহ-সম্পাদক মতিউর রহমান উজ্জ্বল, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সদস্য নিয়ামুল ইসলাম মাসুদসহ শতাধিক বিএনপি নেতাকর্মী।

এসময় উপস্থিত ছিলেন-জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, এটিইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, সুলতান আহমেদ সেলিম, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০