সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নতুন বছরে আসছে নকিয়ার পাঁচ অ্যান্ড্রয়েড ফোন

আকাশ টেক বার্তা :

নতুন বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জগতে পা রাখছে জনপ্রিয় হ্যান্ডসেট নির্মাতা নকিয়া। প্রযুক্তিপণ্যের ওই মহোৎসবে প্রতিষ্ঠানটির অ্যান্ড্রয়েড স্মার্টফোন ডি১সি উন্মোচন করবে এইচএমডি গ্লোবাল। ওই ফোনটি ছাড়াও নতুন বছরে আরও চারটি ফোন বাজারে ছাড়বে নকিয়ার হ্যান্ডসেট তৈরির দায়িত্ব পাওয়া ফিনল্যান্ডের ওই প্রতিষ্ঠান।

ডিজিট ডটইন এর খবর বলছে, গুগল যেমন তাদের হ্যান্ডসেটের হার্ডওয়্যার অন্য সংস্থাকে দিয়ে তৈরি করিয়ে বাজারে এনেছিল তেমনি নকিয়াও এইচএমডি গ্লোবালের মাধ্যমে নিজেদের ডিভাইস বাজারে আনতে যাচ্ছে। এর মধ্যে বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন ডি১সি উন্মোচন করবে এইচএমডি গ্লোবাল।

এছাড়াও ২০১৭ সালের দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে আরও চারটি নতুন স্মার্টফোন আনবে এইচএমডি গ্লোবাল।

সূত্র বলছে, নকিয়া ডি১সি-এর একাধিক ফিচার ফাঁস হয়েছে টুইটারে। বাজারে আসবে মডেলটির দু’টি সংস্করণ। ডিসপ্লে, ক্যামেরা ও স্টোরেজের ভিত্তিতে দাম ভিন্ন ভিন্ন হবে।

সূত্রের দাবি, নকিয়া ডি১সি-এর স্ক্রিন হতে পারে পাঁচ থেকে সাড়ে পাঁচ  ইঞ্চির মধ্যে। রেজ্যুলেশন হবে ফুল এইএচডি। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে ২ জিবি র‍্যাম থাকতে পারে। ডিসপ্লে প্ল্যানেলে ব্যবহৃত হতে পারে এলজি-র ডিসপ্লে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930