সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

গাছেই নষ্ট হচ্ছে কাশ্মীরের আপেল

আন্তর্জাতিক ডেস্ক :

কাশ্মীরিদের অন্যতম আয়ের উৎস আপেল বাগান। যেখান থেকে জীবিকা নির্বাহ করে অধিকাংশ মানুষ। তবে কাশ্মীরে অবরোধের পর সবকিছুই এলোমেলো হয়ে গেছে।

গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর বিক্ষোভ দমনে সেখানে কারফিউ জারিসহ নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি আরোপ করে ভারত সরকার। রাজনৈতিক কর্মসূচি বন্ধে শত শত রাজনৈতিক কর্মীকে আটক করা হয়েছে। এর মধ্য দিয়েও বিক্ষোভ করছে কাশ্মীরিরা।

কাশ্মীর হলো বিশ্বের অন্যতম বৃহৎ আপেল উৎপাদনকারী অঞ্চল। বিস্তৃত আপেল বাগান, বড় বড় বাড়ি ও সমৃদ্ধির জন্য সেখানকার সোপোরি শহর বেশ পরিচিত। তবে সেই শহর এখন যেন ধূসর মরুভূমি। বাজারে সুনসান নীরবতা। নেই কোনো ক্রেতা-বিক্রেতা।

এক ব্যবসায়ী রয়টার্সকে বলেছেন, ‘সবাই ভীত। কেউই বাজারে আসছে না।’

জানা গেছে, কাশ্মীরের ৩৫ লাখ মানুষ অর্থাৎ মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেকই আপেল উৎপাদন ও বিপণননের সঙ্গে জড়িত। কিন্তু সরকারের দমনপীড়নের কারণে তারা স্থানীয় বাজারে কিংবা ভারতের অন্যান্য রাজ্যে ফল পাঠাতে পারছেন না। বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপগুলোও তাদেরকে ফল সংগ্রহ ও বিপণন বন্ধ রাখতে হুমকি দিচ্ছে বলে অনেকে জানিয়েছেন।

ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, কেবল ফল খাতই নয়, কাশ্মীরের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত পর্যটন ও হস্তশিল্পও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আর কাশ্মীরের অন্যতম আরেক আয় উৎস হলো পর্যটন খাত। যেটিও চরম হুমকির মুখে পড়েছে এ পরিস্থিতিতে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031