সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কিশোর গ্যাং কালচার যাতে গড়ে না উঠে : পুলিশ সুপারদের আইজিপি

আকাশবার্তা ডেস্ক :

গ্যাং কালচারের নামে শিশু-কিশোররা সমাজে নানা ধরণের অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। দেশের কোথাও যেন কিশোর ‘গ্যাং কালচার’ গড়ে উঠতে না পারে সেক্ষেত্রে তৎপর থাকার জন্য জেলার পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন পুলিশ প্রধান (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

আইজিপি গত ৯ সেপ্টেম্বর রোববার পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ঢাকা, চাঁদপুর, নওগাঁ, গাইবান্ধা ও চুয়াডাঙ্গা জেলায় নবনিযুক্ত পুলিশ সুপারদের ব্রিফিংকালে এ নির্দেশনা প্রদান করেন।

পুলিশ প্রধান বলেন, পুলিশের একার পক্ষে অপরাধ দমন করা দুরহ। অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করা অপরিহার্য। তিনি কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনে কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। আইজিপি বলেন, নারী নির্যাতন, ধর্ষণ, শিশু নির্যাতনের মতো অপরাধ অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।

আইজিপি বলেন, জনগণ বিপদে পড়ে অসহায় অবস্থায় পুলিশের কাছে সাহয্যের জন্য আসে। থানায় আসা মানুষের সাথে ভাল ব্যবহার করতে হবে। তাদের সমস্যা ও অভিযোগের কথা গুরুত্ব দিয়ে শুনে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। থানা হবে জনগণের আস্থার জায়গা।

পুলিশ প্রধান আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকারের ‘রূপকল্প-২০৪১’ বাস্তাবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। উন্নত দেশের উপযোগী করে পুলিশ বাহিনীকে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। সর্বস্তরে সততা ও শুদ্ধাচার চর্চার মাধ্যমে বাংলাদেশ পুলিশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান আইজিপি।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, অতিরিক্তি আইজিপি মোঃ শাহাব উদ্দীন কোরেশী, অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এসবি প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930