সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ
সজীব ওয়াজেদ জয়।

দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে : জয়

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সময় বৃহস্পতিবার লোটে নিউইয়র্ক প্যালেসে যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্স আয়োজিত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

এসময় ইউএস চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিশা দেশাই বিশওয়ালসহ মার্কিন শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। যে বা যারাই দুর্নীতির সঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

এরপর ইউএস চেম্বার অব কমার্স আয়োজিত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের মধ্যাহ্ন ভোজে অংশ নেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সজীব ওয়াজেদ জয়।

ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের সর্বোচ্চ সুযোগ ও সম্ভাবনা রয়েছে উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগ করে সমৃদ্ধির অগ্রযাত্রায় অংশীদার হতে মার্কিন ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুশাসন, স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ ও দুর্নীতির বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দেয়ার কারণে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে লোটে প্যালেস নিউইয়র্ক হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার বিল গেটস, আইসিসি প্রসিকিউটর ফাতো বেনসুদা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রানডি, ইউনেস্কোর সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930