শুক্রবার ১৯শে জুন, ২০২৬ ইং ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লক্ষ্মীপুরে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে খোরশেদ আলম মিরন প্রকাশ মিলন নামের এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার আলাদাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে কেন এ হত্যাকান্ড তা সুস্পষ্টভাবে জানাতে পারেনি কেউ। নিহত মিরন স্থানীয় দত্তপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও ইউপি সদস্য (৬নং ওয়ার্ড) এবং ধন্যপুর গ্রামের মৃত মনছুর আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানী লিটন ও পুলিশ জানায়, রাতে মিরন স্থানীয় লিটনের মুদি দোকানে একটি শালিসী বৈঠকের বিষয়ে কথা বলছিলেন। হঠাৎ মুখোশপরা বন্দুকধারী ৪ জন সন্ত্রাসী দোকানে ঢুকে পড়ে তাকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি করে। এ সময় একাধিক গুলিবিদ্ধ হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার সময় দোকানে আড্ডারত অন্যান্যরা সবাই আত্মরক্ষায় পালিয়ে যান। গুলির শব্দে দোকানী অচেতন হয়ে শুয়ে পড়েন।

পরে খবর পেয়ে পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সঙ্গে ঘটনাস্থল এলাকা ‘ক্রাইম সিন’ লেখা হলুদ ফিতায় ঘিরে রাখে সিআইডি।

এদিকে নিহতের স্বজন আয়েশা বেগম জানান, স্থানীয়ভাবে কয়েকজনের সাথে পূর্ব বিরোধ ছিল তার। এ সংক্রান্ত মামলায় কারাভোগও করেন মিরন। এর জেরধরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন তিনি।

অন্যদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আহসানুল কবির রিপন জানান, সন্ত্রাসী কর্মকান্ডের ধারাবাহিকতায় এ হত্যাকান্ড ঘটতে পারে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন চেয়ারম্যান।

এ ব্যাপারে পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, ৪ জন মুখোশপরা সন্ত্রাসী মিরনকে গুলি করে হত্যা করেছে। তবে কেন এ হত্যাকান্ড তা জানাতে না পারলেও জড়িতরা পার পাবেনা বলে জানিয়ে ঘটনার তদন্ত চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০