মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

‘ফিলিস্তিনি ভাই-বোনদের সংগ্রামে সমর্থন অব্যাহত থাকবে’

আকাশবার্তা ডেস্ক :

জাতিসংঘের ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত সংগ্রাম সফল করতে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। বিষয়টি প্রধানমন্ত্রীর উত্থাপনের পর ফিলিস্তিন ইস্যু বেশ গুরুত্ব পায়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে দখলদার ইসরাইলি বাহিনীর নির্মমতার শিকার ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন।

শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের অত্যাচারে ৩০ লাখ মানুষ নিহত হয় ও ২ লাখ নারী নির্যাতনের শিকার হয়। আমাদের এই নির্মম অভিজ্ঞতাই আমাদের নীপিড়িত মানুষের পাশে দাঁড়াতে সাহস যুগিয়েছে।

তিনি বলেন, যতদিন পর্যন্ত আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের ন্যায়সঙ্গত ও বৈধ সংগ্রাম সফল না হচ্ছে ততোদিন তাদের পক্ষে বাংলাদেশের অবস্থান দৃঢ় থাকবে ও অব্যাহত সমর্থন চালিয়ে যাবো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর ফিলিস্তিন উদ্ধারে নতুন কৌশল নির্ধারণের আহ্বান জানানন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

মাহাথির মোহাম্মদ বলেন, আমাদের অনেকেই ইসরাইলি নৃশংতায় ক্ষুব্ধ। তবে তারা ফিলিস্তিনিদের উদ্ধারে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করে না। ফিলিস্তিনিদের জন্য ফিলিস্তিন পুনরুদ্ধারের পরিকল্পনা নির্ধারণে আলোচনায় বসা উচিৎ।

১৯৪৮ সালে ফিলিস্তিন দখল করে ইসারাইল প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে ইসরাইলি দখলদারিত্ব আর নৃশংসতায়, অবরুদ্ধ-নিপীড়িত ফিলিস্তিনিরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০