মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

‘সমাবেশ চাই না, রাজপথে কর্মসূচি চাই’

আকাশবার্তা ডেস্ক :

আজকে প্রধান অতিথি ও জাতীয় নেতৃবৃন্দের কাছে বলবো- আমরা কোনো সমাবেশ চাই না, আমরা রাজপথে কর্মসূচি চাই। অবিলম্বে সেই কর্মসূচির মাধ্যমে বর্তমান অবৈধ সরকারের পতন ঘটিয়ে আমাদের নেত্রীকে কারাগার থেকে মুক্ত করে আনবো।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের শুরুতেই মহানগর, বিভাগের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের নেতারা দলীয় প্রধান বেগম জিয়ার মুক্তির জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে এভাবেই কঠোর আন্দোলনের দাবি জানিয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে রাজশাহী নগরীর মাদরাসা মাঠ সংলগ্ন ঈদগা রোডে এই সমাবেশ শুরু হয়।

রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট বলেন, ‘আমরা কর্মসূচি চাই। যে কর্মসূচির মাধ্যমে আমাদের মাকে মুক্ত করতে পারবো, গণতন্ত্রের মাকে মুক্ত করতে পারবো।’

কেন্দ্রীয় নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে শ্রমিক দল রাজশাহী জেলার সভাপতি রোকানুজ্জামান বলেন, ‘আপনারা কর্মসূচি দিন। আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন ঘটাব ইনশাআল্লাহ্।’

জয়পুরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক পলাশ বলেন, ‘আমরা এই সরকারের কাছে বেগম খালেদা জিয়ার মুক্তি চাই না, আমরা সরকারকে মুক্তি দিতে বাধ্য করবো।’

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা কোনো মানববন্ধন চাই না, লাগাতার আন্দোলন চাই।’

সমাবেশে উপস্থিত আছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হোসেন মাহমুদ টুকু, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, চেয়ারপাসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

আরও উপস্তিত আছেন, গোলাম মোহাম্মদ সিরাজ-এমপি, নাদিম মোস্তফা, শ্যামা ওবায়েদ, শাহিন শওকত, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, অ্যাড মাহদুদা হামিদা, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মুরতাজুল করিম বাদরু, স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সসম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, আমিরুল ইসলাম খান আলীম, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসেন, মোরতাজুল করিম বাদরু, তাঁতী দল নেতা আবুল কালাম আজাদ, চেয়ারপাসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০