মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে ছাত্রলীগের ১৫টি শাখার সম্মেলনের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে ছাত্রলীগের ১৫টি শাখা কমিটির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গত শুক্রবার এবং পরদিন শনিবার আলাদা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তারিখ ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে শাখা কমিটিগুলোকে মেয়াদোত্তীর্ণ বলা হলেও কয়েকটির নেতাদের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে।

দলীয় সূত্রে জানা যায়, গঠনতন্ত্র অনুযায়ী শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ এক বছর, আর আহ্বায়ক কমিটির তিন মাস। অথচ সম্মেলনের তারিখ ঘোষণা করা বেশির ভাগ কমিটির মেয়াদ দুই থেকে তিন বছরের ওপরে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কমলগর উপজেলা ও হাজীরহাট উপকূল কলেজ কমিটির সম্মেলন ১৫ অক্টোবর, চন্দ্রগঞ্জ থানা কমিটির সম্মেলন ২০ অক্টোবর, রায়পুর উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ কমিটির সম্মেলন ২৯ অক্টোবর, রামগঞ্জ উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ কমিটির সম্মেলন ৭ নভেম্বর, রামগতি পৌরসভা ও আ স ম আবদুর রব সরকারি কলেজ কমিটির সম্মেলন ১৪ নভেম্বর, কফিল উদ্দিন ডিগ্রি কলেজ কমিটির সম্মেলন ২১ নভেম্বর, দত্তপাড়া কলেজ কমিটির সম্মেলন ২৪ নভেম্বর এবং লক্ষ্মীপুর সদর ও পৌরসভা কমিটির সম্মেলন ২৮ নভেম্বর আয়োজন করার জন্য নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ বলেন, ‘প্রতিটি শাখায় ছাত্রলীগের ইতিবাচক কমিটি গঠনের আশা রাখছি।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০